বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধি॥ শ্রীনগরে যুবলীগের পক্ষ থেকে পুজামন্ডপ পরির্দশন করেছেন যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুনের নেতৃত্বে শ্রীনগর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরির্দশন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহীনূর আলম শাহিন, শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলী আকবর সিকদার, এস এম মুরাদ হোসেন, আতাউর রহমান আতা, নভেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মনসুরুল ইসলাম কুতুব, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সুজন সিকদার, ফারুক মৃধা, মোঃ নাহিদ হোসেন, মেহেদী হাসান রবীন সিকদার, শ্রীনগর কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লিমন, ফাহাদ প্রমুখ।