বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে॥ শ্রীনগরে যুবলীগের উদ্যোগে পুজামন্ডপ পরির্দশন করেছেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান ও মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন পুজামন্ডব পরির্দশন করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহীনূর আলম শাহিন, শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রহীম, শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলী আকবর সিকদার, এস এম মুরাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লা খান মুন, মনসুর ইসলাম কুতুব, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সুজন সিকদার, ফারুক মৃধা, মোঃ নাহিদ হোসেন, সুজন সিকদার, ফারুক মৃধা, শ্রীনগর কলেজ শাখার ছাত্রলীগের সিনীয়র সহ-সভাপতি আল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লিমন, ছাত্রলীগ নেতা জনি খান, কামরুল হাসান বাবু, শাওন খান, লিমন প্রমুখ।
এ সময় পুজামন্ডপ পরির্দশন অংশ গ্রহন করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।