বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শ্রীনগরে মুক্তিযোদ্ধার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় আহত ৪

dav

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে সদ্য প্রয়াত এক মুক্তিযোদ্ধার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তান সহ ৪ জন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার সকালে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা হালিম মাষ্টারের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়।

এলাকাবাসী জানায়, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের মৃত মঙ্গল বেপারীর ছেলে মোঃ জামাল, জালাল ও নাতি শামিমের নেতৃত্বে ১০/১২ জন বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হালিম মাষ্টারের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসী হামলায় হালিম মাষ্টারের স্ত্রী ফরিদা পারভিন (৫২) ছেলে ওমর ফারুক শুভ (৩২) মেয়ে স্মৃতি আক্তার (৩৪) ও বাড়ির কাজের মিস্ত্রি নূর উদ্দিন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com