বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিহনিধিঃঃ
শ্রীনগরে বিয়ার ও লৌহজংয়ে ইয়াবা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যার-১১। ২৬ ফেব্রুয়ারী সোমবার র্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার, সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এবং এএসপি মোঃ মহিতুল ইসলামদ্বয়ের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানাধীন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল ইসলাম খান এর বাড়ীর সামনে কবুতর খোলা-রাঢ়ীখাল পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাহাবী (১৮)কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ৯৬ (ছিয়ানব্বই) ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করেন। গ্রেফতার কৃত মোঃ সাহাবী লৌহজং উপজেলার যশোলদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
একই দিনে উপজেলার তিন দোকান এলাকার পারিজাত বেকারী এন্ড কনফেকশনারীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সোহান (৩৩) ও মোঃ আলমগীর বেপারী (৩২) কে ২০৪ পিচ ইয়াবা সহ আটক করে।
গ্রেফতার কৃত মোঃ সোহান নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার মীরগঞ্জ গ্রামের মৃত আব্দুল হক মোড়লের ছেলে। অপরজন মোঃ আলমগীর বেপারী মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার চড় ছটফটিয়া গ্রামের মোঃ কুদ্দুস বেপারীর ছেলে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এবং বিয়ারের আনুমানিক মূল্য ১,১৮,৮০০/- (এক লক্ষ আঠার হাজার আটশত) টাকা। এ সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।