বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব আটপাড়া গ্রামের মোঃ আওলাদ মাদবর (৪৫) গোয়ালঘরে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
স্থানীয়রা জানায়, নিহত আওলাদ মাদবর ৫ কন্যা সন্তানের পিতা। নিহত মোঃ আওলাদ হোসেন আঃ হামিদ মাদবরের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।