বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শ্রীনগরে বিএনপির মনোনয়নপত্র দাখিল

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে॥

মুন্সীগঞ্জ-১ আসনে আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের কার্যালয়ে বিএনপির দলীয় প্রার্থী সাবেক উপপ্রধান মন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম কানন ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মুকুল মনোনয়ন জমা দেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক উপজেলার চেয়ারম্যান আজিজুল হক লেবু কাজী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন জেমস, মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল।

এর আগে বাংলাদেশ ইসলামী আন্দোলন ও কমিনিস্ট পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র জমাদেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com