বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

শ্রীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মিদের বিরুদ্ধে সাজার প্রতিবাদে শ্রীনগরে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর চকবাজার জামে মসজিদ এলাকা থেকে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম কাননের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, শেখ হুমায়ুন কবির, নুর মোহাম্মদ নুরু, মোঃ হৃদয় শেখ, আজিজুল হক তৌহিদ, শাহ আলম অরুণ, মামুন, লিমন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com