সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহর পথসভা ও উঠান বৈঠক

শ্রীনগরে বিএনপির প্রার্থী শেখ আব্দুল্লাহর পথসভা ও উঠান বৈঠক

শ্রীনগর ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো: আব্দুল্লাহ পথসভা উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন।

ধানের শীষ বিজয়ের লক্ষে রবিবার বিকেল থেকে রাত ৮ পর্জন্ত শ্রীনগর উপজেলার উত্তর কোলাপাড়া,কোলাপাড়া বাজার, সমষপুর বাসস্ট্যান্ড, দোগাছি বাজার,কেউট-চিড়া, দক্ষিণ পাইকসার বটতলা দক্ষিণ পাইকশা পূর্ব পাড় উঠান বৈঠক,পথসভা ও গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে তিনি বিভিন্ন স্থানে পথ সভায় বক্তব্য রাখেন শেখ মো: আব্দুল্লাহ। এসময় তিনি উপস্থিত জনসাধারণের কাছে তার প্রতিক ধানের শীষ মার্কায় ভোট চেয়ে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com