বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥
শ্রীনগরে ১০৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১০৭ পিছ ফেন্সিডিলসহ আফজাল(৫৫) নামে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত আফজাল লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের কেরু সর্দারের ছেলে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ ইউনুচ আলী বলেন গ্রেফতারকৃত আসামী চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্ততি চলছে।