মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শ্রীনগরে ধানের শীষ বিজয়ের লক্ষে আব্দুল্লাহ’র নির্বাচনী সমাবেশ

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে ধানের শীষ বিজয়ের লক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ (১) আসন তথা শ্রীনগর- সিরাজদিখান উপজেলা বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ।

ভাগ্যকুল ইউনিয়ন ৭,৮,৯ নং ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আমিন খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউসুফ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহীদুল ইসলাম মৃধা।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল বাতেন খান শামিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com