বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শ্রীনগরে দৃষ্টি প্রতিবন্ধী নাতীর কাধে হাত দিয়ে দৃষ্টিহীন ২ ভিক্ষুকের থানায় অভিযোগ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে॥ শ্রীনগরে ইনসুরেন্স কোম্পানীতে রক্ষিত সঞ্চয়ী আমানতের টাকা না পেয়ে দৃষ্টি প্রতিবন্ধি নাতীর কাঁধে হাত রেখে দুই দৃষ্টিহীন বৃদ্ধ ভিক্ষুক থানায় অভিাযোগ করেছে। উপজেলার পূর্ব বাঘড়া গ্রামের আঃ রউফ বেপারী এ অভিযোগ করেন।

অভিযোগকারী দৃষ্টিহীন বৃদ্ধ আঃ রউফ বলেন, আমরা দুই ভাই ভিক্ষা করে আমার মেয়ে রাণী আক্তারের কাছে টাকা জমা রাখি। একই এলাকার খবিরের স্ত্রী ফারজানা বেগম অধিক মুনাফার লোভ দেখিয়ে আমার মেয়ের নামে উপজেলার আল আমিন বাজারে অবস্থিত পদ্মা ইসলামী লাইফ ইনসুরেন্স লিঃ ইসলামী বীমা প্রকল্পের পলিসি করিয়ে দেয়, যার নং ৩৩৫১০০১৩/৭। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আমার মেয়ের সঞ্চয়ের আমানতের টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে দিনের পর তালবাহানা করে আসছে। পরে আমাকে সে হেড আফিসে যোগাযোগ করতে বলে। তার কথা মত আমরা ঢাকার বাংলামোটর এলাকায় অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে গিয়েও এর প্রতিকার না পেয়ে অবশেষে নাতি দৃষ্টি প্রতিবন্ধী রানা হাসানের হাত ধরে শ্রীনগর থানায় অভিযোগ করেছি। রানা হাসান গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় নীলের পাড়া ৩০ নং ওয়ার্ডের সমাসসেবা মন্ত্রণালয় আওতাধীন স্কুলের ১০ শ্রেনীর ছাত্র।

আভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com