বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে দু’টি মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
গত বুধবার বিকালে ঢাকা-দোহার সড়কের উপজেলা রাঢ়ীখাল মিশন এলাকায় দু’টি মটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ৩ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে শাহিন ফকির (৩৪) নামক এক যুবককে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহিন ফকির উপজেলার কবুতরখোলা গ্রামের আলী ফকিরের ছেলে।