বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার ৩

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে চোরাই মোটর সাইকেলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। ৭ মার্চ বুধবার ১২ টায় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দোহার থানাধীন ফুলতলা বাজার সংলগ্ন জাহাঙ্গীরের মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোর চক্রের মোঃ মোক্তার খান (৩৪), আবুল হোসাইন হাসান (২৪) ও মোঃ আল আমিন (১৯) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোক্তার উপজেলার ভরিভর খোলা গ্রামের মোঃ শহীদ খানের ছেলে এবং অপর দুজন দোহার উপজেলার মধুরচর গ্রামের মোঃ আব্দুল মালেক শেখের পুত্র। আসামীদের নিকট হতে চোরাইকৃত টিভিএস ও আরটিআর মডেলের ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার দোহার থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com