বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা॥
শ্রীনগরে ইয়াবা ও বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার গভীর রাতে শ্রীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম হরপাড়া গ্রামের হরিপদ (৬৫) কে তার নিজ বাড়ী হতে ৭৯ ক্যান বিয়ার ও অপরদিকে একই উপজেলার বালাশুর নতুন বাজার গ্রাম থেকে মিঠু (২৫) কে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী জানান, আসামীদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।