শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে- খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধবিধ্বস্ত দেশের নেতৃত্ব দিয়ে মাত্র সাড়ে তিন বছরে ৭ পার্সেন্ট প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দরিদ্র বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে দাড় করিয়েছিলেন। বঙ্গবন্ধু বিজ্ঞান ভিত্তিক শিক্ষা নীতি চালু করার মাধ্যমে দেশের মানুষকে স্বয়ং সমপূর্ণ করতে চেয়েছিলেন। তিনি মাত্র ৯ মাসের মধ্যে বাংলাদেশের মানুষকে সংবিধান ও দেড় বছরের মাথায় নির্বাচন উপহার দিয়েছিলেন। এছাড়াও তিনি সমুদ্র ব্যবহারের জন্য ১৯৭৪ সালে সমুদ্র আইন পাশ করেছিলেন। তিনি এদেশকে সোনার বাংলাদেশে রুপান্তর করতে চেয়েছিলেন। কিন্তু পাকিস্তানের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর তারা বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছে। আমরা স্বাধীনতার ৪৭ বছর পর বঙ্গবন্ধুর রত্তের উত্তরাধীকারী জননেত্রেী শেখ হাসিনার নেতৃত্বে নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পদার্পন করেছি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা দিন দিন বুদ্ধি পাচ্ছে। দেশের সুনাম মর্যাদা ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামীতেও তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
২৫মার্চ রবিবার বিকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং-আটগাও ইউনিয়নের বাজনীয়ায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যায়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও দক্ষিনগাও, ও সিলেট গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী জনসভায় প্রধান অতিথির Ÿক্তব্যে তিনি একথাগুলো বলেন। ৪নং-আটগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাফরুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার অধিকারী প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আজাদ সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com