শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
দোহার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মাঠে আবুল হাশেম বেপারী বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান ইফতার সামগ্রী ও নগদঅর্থ বিতরণে সাবেক এমপি লালু পঞ্চগড়ে জাতীয় সংগীত লিখতে না পারায় অংশ নেওয়া ৩৮ পরীক্ষার্থীর সবাই বাদ পড়েছে নড়াইলে পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ সাতক্ষীরায় তীব্র ঝাঁকুনি, ঢাকাসহ সারাদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প

শীতের আমেজ বইছে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি:: সারাদেশে ধীরে ধীরে শীতের আমেজ তৈরি হলেও উত্তরের জেলা পঞ্চগড়ে এর প্রভাব পড়েছে সবার আগে। সকাল বেলার ঘন কুয়াশা, শিশিরভেজা ঘাসের ডগা আর হিমেল বাতাসে এখন থেকেই শীতের আমেজ বইছে সীমান্তবর্তী এই জেলায়।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। উত্তর দিক থেকে নেমে আসা শীতল বাতাস ও ভোরের কুয়াশায় শীতের অনুভূতি বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও ভোরের দিকে ঠান্ডা বাড়ছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে এ তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

স্থানীয়রা জানাচ্ছেন, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। বিশেষ করে ভোরের দিকে বাইরে কাজ করা দিনমজুর, পাথর শ্রমিক ও রিকশাচালকরা পড়ছেন বিপাকে। ভোরবেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ, আর হিমেল বাতাসে জমে উঠছে শীতের সকাল।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব আরও বাড়তে পারে। ধীরে ধীরে তা বিস্তৃত হবে দেশের অন্যান্য অঞ্চলেও।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com