শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা এবার সবচেয়ে শান্তিপূর্ণভাবে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবার সবচেয়ে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আগামী ১৩ তারিখে দশমী পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে। এরপরও সারা দেশে নিরাপত্তা থাকবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেখানে যতটা দরকার, সেই পরিমাণ সশস্ত্র বাহিনী দেয়া হয়েছে। সরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেভাবেই কাজ চলছে।

তিনি বলেন, মাঝে মাঝে দু একটা ঘটনা ঘটে। এটা বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশ পূজা কমিটির মহাসচিব আমাকে জানিয়েছেন, পূজাকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটতে পারে এমন কোন তথ্য তার কাছে নেই।

মো. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের। ৩৬৫ দিনই দেশের মানুষ নিরাপদে থাকবে। মাঝে মাঝে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com