শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শখ হাসিনার নেতৃত্বের কারণেই আমরা স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছি -এমপি মনোরঞ্জন শীল গোপাল

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর থেকে ॥- জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশ এগিয়ে যাচ্ছে ও দেশের উন্নয়ন হচ্ছে। বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হওয়ায় আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে।
১ জুন শুক্রবার কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়ন, রামচন্দ্রপুর ইউনিয়ন, তারগাঁও ইউনিয়নে বাদলীপাড়া, হাটিয়ারী, খোশালপুর, নয়াবাদ, রাখরখুরিয়া গ্রামে ৪৮ লক্ষ টাকা ব্যয়ে ২১৪টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি গোপাল আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। শেখ হাসিনার নেতৃত্বের কারণেই আমরা স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছি, মেট্রোরেলের কাজ চলমান রয়েছে। এসব কাজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
তারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম দীলিপ বর্মন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, তারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকার পরিচালক ও সচিব মো. মাঈন উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক এলাকার পরিচালক ও সভাপতি আলহাজ্ব মো. মাজেদুর রহমান খোকন ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক শেখ চন্দ্র দাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ গোপালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক পুলিন চন্দ্র রায়।
অনুষ্ঠানটির পরিচালনা করেন তারগাঁও ইউনিয়নের সৈনিক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com