শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

র‌্যব-১১’র অভিযানে প্রতারক চক্রের ২৩ সদস্য আটক

আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ॥ র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল রাজধানীর উত্তরা ১০নং সেক্টরের আবাসিক এলাকায় “লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড” নামক ভূয়া এমএলএম কোম্পানীতে অভিযান পরিচালনা করে প্রতারকচক্রের ২৩ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে কোম্পানীর পরিচালক মোঃ জিয়াউর রহমান (৪৫), ডিস্ট্রিবিউটর মোঃ গোলাম কিবরিয়া (৩৯) ইনচার্জ মোঃ রাশেদুর রহমান@সুমন (৪০), মোঃ সুমন (১৯), মোঃ রবিন (১৭), আমিনুল ইসলাম@সোহেল (২৪), মোঃ মাহবুবুর রহমান (২৪), মোঃ রুহুল আমিন (২৫), মোহাইমিনুল ইসলাম (২৮), সজীব হোসেন (২৪), মোঃ ইমন মিয়া (১৮), মোঃ সাইফুল ইসলাম (২৬), মোঃ শরীফুল ইসলাম (২৪), মোঃ আরিফুল ইসলাম (২৫), মোঃ নাঈম (২২), আবুল কালাম (৩২), মোঃ সাকিব (২৫), আমজাদ হোসেন (২০), মোঃ হরমুজ আলী (১৯), মোঃ শাহিন ইসলাম (২৪), দেলোয়ার হোসেন (২৫), নয়ন চন্দ্র রায় (২৫), মোঃ বিটু মিয়া (২৪) রয়েছে।

অভিযানকালে ভূয়া এমএলএম কোম্পানীর সু-সজ্জিত অফিস থেকে প্রতারণার শিকার ৩১ জন ভূক্তভোগীদের উদ্ধার করা হয়। এছাড়া উক্ত কোম্পানীর অফিস থেকে প্রতারণার কাজে ব্যভবহৃত ৩৭টি মোবাইল, ০৫টি কম্পিউটারের মনিটর, ০২টি সিপিইউ, ০২টি টেলিভিশন, ০১টি প্রিন্টার, ০১টি ল্যাপটপ, ০১টি ওয়াটার ফিল্টার, ০২টি স্পুন সেট, ০১টি ফিরনি সেট, ১০টি স্যূপ পিচ, ০২টি ডিনার সেট, ০৬টি ফুড পট পিচ, ০২টি হটপট সেট, ০৪টি ব্লাংক সাইন ষ্ট্যাম্প পেপার, ০১টি ভূয়া ট্রেড লাইসেন্স, নগদ-৩,৪৫,৭২৫/- টাকা ও বিপুল পরিমাণ ভূয়া ডকুমেন্ট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com