শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

র‌্যাবের সাবেক ডিজি হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

র‌্যাবের সাবেক ডিজি হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক:: র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদসহ একই পদ মর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তিন কর্মকর্তাকে অবসরে পাঠানোর আদেশ জারি করা হয়।

অন্য দুই কর্মকর্তা হলেন, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এবং ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত ড. খ. মহিদ উদ্দিন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com