বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে॥ একুশে আগষ্ট গ্রেনেট হামলার রায়কে কেন্দ্র করে বিএনপি বা অন্য কেউ যাতে কোনরুপ নাশকতামুলক কর্মকান্ড না করতে পারে সে লক্ষে শ্রীনগরে যুবলীগের উদ্যোগে সতর্কতামুলক ব্যাবস্থা নেওয়া হয়।
গতকাল বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুনের নেতৃত্বে উপজেলার গুরুত্বপুর্ণ স্থানে যুবলীগের নেতাকর্মিরা শান্তিপুর্ণ ভাবে অবস্থান নেয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহীনূর আলম শাহিন, এস এম মুরাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লা খান মুন, মনসুর ইসলাম কুতুব, সুজন সিকদার, ফারুক মৃধা, নাহিদ, নজরুল মেম্বার, হাশেম ছাত্রলীগ নেতা জনি খান, শাওন, লিমন, মিজান মেম্বার, সুজন সিকদার, ফারুক মৃধা, নাহিদ, হাশেম, ছাত্রলীগ নেতা জনি খান, শাওন, লিমন প্রমুখ।