বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

রাণীশংকৈল মহিলা কলেজের কেন্দ্র সচিব কে কারণ দর্শানো নোটিশ

মোঃ-বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রাণীশংকৈলে পরীক্ষা কেন্দ্রে সদলবলে সংসদ সদস্য শিরোনামে গত ২ এপ্রিল সংবাদ প্রকাশের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর- রানীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র সচিব তফিল উদ্দীনকে ৪ এপ্রিল কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত মাউসিবোদি-২৪৫৬(৬) নং স্মারক পত্রে এইচএসসি পরীক্ষা চলাকালিন সময়ে আপনার কেন্দ্রে পরীক্ষার সাথে সংশ্লিষ্ঠ্য নয় কতিপয় ব্যাক্তি কক্ষে প্রবেশ করে যা পত্রিকায় প্রকাশিত হয়। পাবলিক পরীক্ষার মত গুরুত্বপূর্ণ কাজে দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব তফিল উদ্দীনকে ১১ এপ্রিলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
কেন্দ্র সচিব অধ্যক্ষ তফিল উদ্দীন এ প্রতিনিধি কে বলেন, এমপি সাহেব সেদিন পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন তাই আমাকে শোকজ করেছে ১১ তারিখের মধ্যেই আমি এর জবাব দিবো।
পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব কে নোটিশ প্রদান করা হয়েছে। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী কে ফোনে সর্তক করে দেওয়া হবে। বিষয়টি শিক্ষা মন্ত্রনালয় জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com