বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

রাণীশংকৈল আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্তরে আজ বৃহস্পতিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। দিবসটি পালনে র‌্যালী শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী। উপজেলা চেয়ারম্যান আইনুল হক, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মাহফুজা বেগম, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়ানমিন, মানব কল্যান পরিষদ প্রতিনিধি শিরিন সুলতানা, সাবেক কাউন্সিলর হালিমা আকতার ডলি ও সুমাইয়া আকতার শিথী। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা। উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সিডিএ সমন্বয়কারি জাহিদুল ইসলাম। এসময় অতিথিরা নারী উন্নয়ন মেলা ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ’র স্টল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com