বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
সৌদিতে দূর্ঘটনায় দোহারের যুবকের মৃত্যু লাশ দেশে আনা নিয়ে অনিশ্চয়তা ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইদ্রিস আলী সরকারের বিরুদ্ধে ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প

রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজ ঘরেই সাপের কামড়ে রুবেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধর্মগর ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের রশিদ আলীর ছেলে। রুবেল একজন ভাল ফুটবল খেলোয়াড় ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে নিজ ঘরে ঘুমাতে গেলে বিছানায় থাকা বিষধর একটি সাপ তার গলার নিচে কামড় দেয়। কামড় দেয়ার পর সাপটি রুবেলের বিছানায় অবস্থান করছিল। এ সময় চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিন দিয়ে রুবেলকে দিনাজপুর পাঠানোর কথা বলেন। এ সময় দিনাজপুর নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের অভাবে সাপে কাটা রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। উপজেলা থেকে সদর হাসপাতালের দূরত্ব অনেক। পরে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাকসিন সংরক্ষণের দাবি জানান তারা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধুরী বলেন, বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com