বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

রাণীশংকৈলে ছাত্রলীগ নেতা জখম

রানীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈল পৌর ছাত্রলীগের কমিটি গঠনের জেরে প্রতিপক্ষের হামলায় আলেক জেন্ডার সরকার নামে এক ছাত্রলীগ নেতা জখম হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় শহরের মুক্তা মার্কটের বৈশাখি মোবাইর কর্ণারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রানীশংকৈল পৌর ছাত্রলীগ নেতা আলেক জেন্ডার সরকারসহ কয়েকজন ওই মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় প্রতিপক্ষ অপর ছাত্রলীগ নেতা সাদিদ আল মাহফুজ ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এতে আলেক জেন্ডারের বাম হাত কেটে যখম হয়। প্রত্যক্ষদর্শী ও সহপাঠিরা আহত আলেক জেন্ডারকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আহত ওই ছাত্রলীগ নেতাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
রানীশংকৈল থানার ওসি আব্দূল মান্নান বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, জেলা ছাত্রলীগ নিয়ন্ত্রিত রাণীশংকৈল উপজেলা আহবায়ক সোহেল রানার নেতৃত্বে পৌর ছাত্রলীগের সভাপতি আলেক জেন্ডার। আপর দিকে স্থানীয় ভাবে আহবায়ক তারেক আজিজের নেতৃত্বে একটি কমিটির হয়। এই কমিটির পাল্টা পাল্টি কমিটি হওয়ায় দুই গ্রুপের মধ্যে ১০ মাস ধরে পৌর কমিটির দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে এঘটনাটি ঘটেছে বলে স্থানীরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com