মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

যুব সমাজের উদ্যোগ দোহারে মাদক বিরোধী উম্মুক্ত সভা

যুব সমাজের উদ্যোগ দোহারে মাদক বিরোধী উম্মুক্ত সভা

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহারে স্বেচ্ছাসেবী সংগঠন “সে টুগেদারে”র উদ্যোগে উন্মুক্ত মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাট এলাকায় এ মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজ ও সেটুগেদার নামক একটি সামাজিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সে টুগেদারের সভাপতি শাহীন মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মৈনট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুবাইদুল ইসলাম, প্রবাসী উদ্যোক্তা আরিফ মৃধা, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল করিম, শাহিন হোসেন, লিয়াকত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উম্মুক্ত সভায় কৃষক, শ্রমিক, ক্ষুদে ব্যবসায়ী, ঘাটের মাঝি, বাস চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলোচনায় অংশ নেয়। তাঁদের দাবি স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশের কারণে গ্রামেগঞ্জে মাদকের ভয়াবহতা বাড়ছে। কেউ মাদক নিয়ে আটক হলেই এক শ্রেণীর নেতারা পুলিশকে ফোন দিয়ে ওই মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড়াতে তদবির করে।

ঢাকার দোহারে স্বেচ্ছাসেবী সংগঠন “সে টুগেদারে”র উদ্যোগে উন্মুক্ত মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাট এলাকায় এ মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজ ও সেটুগেদার নামক একটি সামাজিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রান্তিক এলাকার সাধারণ মানুষের মুখে থেকে এসব তথ্য উঠে আসে এ সভায়। অনুষ্ঠানের আয়োজকরা বলেন, প্রতিটি মানুষের সত্য কথা বলার অধিকার আছে। আমরা সমাজে সেই অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কেউ বাধা দিয়ে বা ভয় দেখিয়ে সত্য প্রকাশে বিড়ম্বনা ঘটাবেন না।

এ অনুষ্ঠানের তরুণ উদ্যোক্তারা বলেন, আগামীর সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়েই একটি দেশ অগ্রগতি লাভ করে। কাউকে বাদ দিয়ে সমাজ এগুতে পারে না। জেলে তাঁতী কামার কুমার, কৃষক মজুর প্রতিটি মানুষের মূল্যায়ন ও মর্যাদা যাতে সমাজে প্রতিষ্ঠিত হয়ে সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করবো। মাদক নিয়ে কেউ আটক হলে কোনো তদবির করবেন না, এই শপথ আপনাদের করতে হবে। এটার ভিত শক্ত হলে মাদক বিক্রি ও সেবন অনেকাংশে কমে যাবে।

বিকেলের এ অনুষ্ঠানে স্থানীয় সাধারণ জনতা ছাড়াও মৈনটে ঘুরতে আসা দর্শণার্থীরা ভীড় করে। তারা মাদকের বিরুদ্ধে আয়োজিত এ ধরনের ব্যতিক্রমী সভার প্রশংসা করে। নদীর পাড়ে ঘুরতে আসা নাজিয়া বেগম(৪০) বলেন দোহার নাববগঞ্জের অধিকাংশ পুরুষ অভিভাবক প্রবাসে থাকার কারণে মায়েদের চোখ ফাঁকি দিয়ে ছেলে মেয়েরা নানা আড্ডায় মিশে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। অভিভাবকসহ পুলিশ, রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরো জাগ্রত হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com