বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

যুবলীগ নেতার মেয়ের দায়িত্ব নিলেন আরডিএস নামে একটি সংগঠন

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের প্রয়াত যুবলীগ নেতা ইয়াসিন আলী মেডিসিন মারা যাওয়ায় এতিম শিশু ফাইয়েজা আক্তার (১২) এর ভরণ-পোষণের দায়িত্ব নিলেন আরডিএস নামে একটি সংগঠন।

রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব ভার গ্রহণ করেন সংগঠেনের নির্বাহী পরিচালক আলমগীর হোসেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে শিশুটির জন্য প্রতি মাসে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির পরিচালক। এছাড়া পরবর্তীতে ধাপে ধাপে এ সাহায্যের পরিমাণ আরও বাড়ানো হবে বলেও জানায় প্রতিষ্ঠান প্রধান।

উল্লেখ্য, ৩ মাস আগে ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী মেডিসিন এর অকাল মৃত্যুতে অসচ্ছলতায় ৩ শিশু সন্তান নিয়ে অসহায় হয়ে পড়ে পরিবারটি। এর মধ্যে একটি শিশুর দায়িত্ব নিল সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com