রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ শনিবার সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন ও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আকতারুজ্জামান মন্টুর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম চৌধুরী, ৪নং আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, মোল্লপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন প্রমুখ।

এসময় উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সম্পাদক আবু তাহের মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আজাদ, সুব্রত কুমার অধিকারী, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি আকতারুজ্জামন সজিব, সাধারন সম্পাদক আশরাফ আলী তুহিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক পার্থ সরকার, যুগ্ন আহবায়ক মোঃ ইসমাইল হোসেন।

আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন পরে স্কুলের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com