বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন কিনলেন উপজেলা চেয়ারম্যান

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র কিনলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মমিন আলী।

মঙ্গলবার দুপুরে তিনি শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার স্থানীয় বিএনপির নেতাকর্মিদের সংগে নিয়ে নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র কিনেন।

এ ব্যাপারে আলহাজ্ব মমিন আলী বলেন, মুন্সীগঞ্জ-১ আসনটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। স্থানীয় বিএনপির তৃণমুল নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে আমি এবার বিএনপির মনোনয়ন কিনেছি। এর আগে ২০০৪ সালে এ আসন থেকে উপনির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়ে ছিল। দীর্ঘদিন ধরে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দলের জন্য কাজ করে আসছি। এলাকার মানুষ আমাকে ভালবেসে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছে। মানুষের জন্য কাজ করা ও তাদের পাশে থাকার সুবাদে আশা করি দল আমকে মনোনয়ন দিবে। ধানের শীষের জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com