বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ-১ আসনে ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের গণসংযোগ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ মুন্সীগঞ্জ-১ আসানে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার নৌকার বিজয়ের লক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীনগর উপজেলার সিংপাড়া, তন্তর, কুকুটিয়া, বাড়ৈগাঁও, রুসদী, গাদীঘাট, টেক্কা মার্কেট সহ এলাকার বিভিন্ন বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি ভোটারদের কাছে আওয়ামীগ সরকারে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কার কোন বিকল্প নেই। তার সাথে গণসংযোগে অংশ গ্রহন করেন সাবেক ভিপি ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মালুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমির হোসেন মৃধা লাভলু, উপজেলা যুবলীগের সদস্য মোঃ শাহ আলম, মেহেদী হাসান রতন, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হাসান, মোঃ জাহাঙ্গির আলম,আঃ মতিন, আরাম পরিবহনের সিও শহিদুল হাসান, শান্তি রঞ্জণ মন্ডল, নিতু দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com