বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সাবেক ছাত্রদল নেতা এস.এম জাহাঙ্গীর হাসান

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে॥

মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন ফরম কিনে দেওয়া হলো ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, গ্রাফিক্স আর্ট কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হাজী এস এম জাহাঙ্গীর হাসানকে।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা নিয়ে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর- সিরাজদিখাঁন) নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন বিক্রির ৪র্থ দিনে বিকাল সাড়ে চারটার দিকে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না, সাধারণ সম্পাদক তুষার, সিঃ সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মনোয়ার মোর্শেদ মাসুম বিকেলে এস এম জাহাঙ্গীর হাসানকে মনোনয়ন ফরম কিনে তাকে উপহার প্রদান করে। আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-ত্রান ও দূর্যোগ সম্পাদক আলমগীর আলম, শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমস, কেন্দ্রীয় সংসদের সদস্য মোঃ জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সদ্য কারা মুক্ত সভাপতি যুবরাজ খান কাজল, সিঃ সহ-সভাপতি ফারুক হোসেন মৃধা, সাবেক যুগ্ম সম্পাদক আবু জাফর, সহ-সাংগঠনিক সম্পাদক রজিন খান, রাঢ়ীখাল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কুকুটিয়া ইউনিয়র ছাত্রদলের সাধারণ সম্পাদক লিখন, অনিকসহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে জাহাঙ্গির হাসান বলেন দীর্ঘদিন ধরে আমি এ এলাকায় বিএনপির জন্য কাজ করে আসছি। মানুষের জন্য কাজ করা ও তাদের পাশে থাকার সুবাদে আশা করি দল আমাকে মনোনয়ন দিবে। ধানের শীষের জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com