বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে মা ইলিশ ধরার অপরাধে ২০ জনকে জরিমানা, অবৈধ কারেন্ট জাল ধ্বংস

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় সরকারের আইন বঙ্গ করে মা ইলিশ ধরার অপরাধে ২০ জনকে আটক করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাদশা শেখ (৩৫), রাজ্জাক (১৮), আলাউদ্দিন (৬০), দুধুমিয়া (২০), আনোয়ার হোসেন (৩৫), আঃ রহিম (২৪), মহসিন (২৬), রশিদ (৩২), মান্নান (৩০), আলমগীর (৩০), রাজামিয়া (৪৫), সোহেল রানা (১৯), বারেক (২৮), সোয়েল (১৮), ফয়জুল শেখ (৪৫), ইউসুফ (২০), আলাউদ্দিন (৬০), দাদন মিয়া (২০), মোশারফ (৩০), মোশারফ (৩২)।

জানা যায়, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়েজুল ইসলাম এবং উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জমান আসাদদ্বয়ের মাধ্যমে র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সসহ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যকুল এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে (সরকার কর্তৃক নির্দিষ্ট বন্ধ ঘোষিত সময়ে) মা, ইলিশ ধারার অপরাধে তাদেরকে গ্রেফতার করেন।

এ সময় তাদের কাছ থেকে ১০০ কেজি মা ইলিশ এবং অবৈধ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেন। উদ্ধারকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়েজুল ইসলাম মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) মোতাবেক ধৃত আসামীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। জরিমানা প্রদান স্বাপেক্ষে ধৃত আসামীরা মুক্তি পায় এবং উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মা ইলিশ মাছ ৯টি এতিমখানায় বিলি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com