বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ইয়াবাসহ নারী আসামী গ্রেফতার

রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ গতকাল শনিবার (১৩ অক্টোবর) বিকাল ৩টার সময় র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন মিরেরশ্বর (কালিখোলা) গ্রামস্থ মোঃ জুলহাস বেপারীর বসতবাড়ীর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শ্যামলী বেগম (৩৫)কে গ্রেফতার র‌্যাব।

এসময় তার দেহ তল্লাশী করে ৫০২ (পাঁচশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির নগদ ৬১ হাজার (একষট্টি হাজার) টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার ৬শত টাকা।

এ বিষয়ে আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com