বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে ডাকাতী মামলার পলাতক আসামী গ্রেফতার

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥
আজ মঙ্গলবার (৩০ অক্টোবর) বেলা ২ টার সময় মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শ্রীনগর থানার মামলা নং-২১(১২)১৫, ধারা ৩৯৫/৩৯৭ দঃবিঃ, জিআর ওয়ারেন্টভুক্ত ডাকাতী মামলার পলাতক আসামী মোঃ হিরন মৃধা ওরফে কুদ্দুস (৫০)কে নিজ বাড়ীতে অবস্থান করছে। এসময় উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ আসামীর নিজ বাড়ীতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করেন।

এবিষয়ে আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com