বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

মাদারীপুরে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ম.ম.হারুন অর-রশিদ, মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর পূর্বে কালকিনি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নাজমুল ইসলামের উপস্থিতিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস। তিনি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণি কক্ষে নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমণ্ডলী। সভায় বিদ্যালয়সমূহের সার্বিক একাডেমিক কার্যক্রম ও বিভিন্ন সমস্যা দূরীকরণে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com