বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ম.ম.হারুন অর-রশিদ, মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের ডাসারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ হোসেন ভূঁইয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হোসেন ভূঁইয়া কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাসারের দক্ষিন ধুয়াসার গ্রামীন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) সাকিব হাসান। এ সময় হোসেন ভূঁইয়ার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে প্রেস রিলিজের মাধ্যমে জানায় জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই সাকিব হাসান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিস্তার রোধে ডিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।