শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস । গত সোমবার (২ সেপ্টেম্বর) থেকে পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে দূতাবাস ।
তবে কনস্যুলার সেবা চালু হলেও মার্কিন দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত সেবা সীমিত থাকবে ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের উদ্দেশে এ বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস ।
বার্তায় বলা হয়েছে, ২ সেপ্টেম্বর থেকে ঢাকার মার্কিন দূতাবাসের কনস্যুলার শাখা পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে । কিন্তু দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত কনস্যুলার সেবা সীমিত থাকবে ।
জাতীয় ভিসা কেন্দ্র (এনভিসি) দ্বারা পূর্বের নির্ধারিত সব ইমিগ্র্যান্ট ভিসার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে । তবে পরে অনুমতির ভিত্তিতে ধীরে ধীরে এসব সাক্ষাৎকার পুনরায় নির্ধারণ করা হবে ।
প্রসঙ্গত, বাংলাদেশের নাগরিক ও বাসিন্দাদের জন্য যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা কার্যক্রম সম্পন্ন করা হয় ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে ।