রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ও সোমবার রাতে ওই দূর্ঘটনাগুলো ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ভরাডোবা হাইওয়ে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে ভালুকা পৌরসভার সরকারি ডিগ্রি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় প্রবাস ফেরত যাত্রীবাহী প্রাইভেটকার চালক হারুন অর রশিদ (৪০) নিহত হন। এ ঘটনায় প্রবাসীসহ আরও চারজন আহত হয়েছেন। নিহত হারুন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার কলিমুদ্দিনের ছেলে।

অন্যদিকে, সোমবার দিবাগত রাতে উপজেলার কাঁঠালী বাঘরাপাড়া এলাকায় শ্রমিকবাহী একটি বাসের সাথে মিনিলরির সংঘর্ষে ছোটন চন্দ্র দে (৪৫) নামে এক শ্রমিক নিহত হন এবং অন্তত ১২ জন গুরুতর আহত হন। নিহত ছোটন চন্দ্র দে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেবগ্রাম এলাকার সচিন চন্দ্র দে’র ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ বি এম মেহদী মাসুদ জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দূর্ঘটনাগুলোয় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com