রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৩

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত দুই পুরুষ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা জোড়মান্দা এলাকার তাসরিফ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংস্কার কাজ চলছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস উল্টো পথে যাচ্ছিল। তখন ময়মনসিংহগামী আয়ান পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং আহত হন অন্তত ১৩ যাত্রী।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে, ঘটনার তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com