শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ব্যাংক থেকে টাকা উত্তোলনে সীমা নির্ধারণ

ব্যাংক থেকে টাকা উত্তোলনে সীমা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ নেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। তাই নিরাপত্তার স্বার্থে এদিন ব্যাংক থেকে টাকা তোলার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটি হিসাব থেকে এক লাখের বেশি টাকা উত্তোলন করা যাবে না। তবে এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক বুধবার রাতে ব্যাংকের এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর হঠাৎ করে নগদ টাকা তোলার চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের হিড়িক পড়ে। এসব অর্থ যাতে সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলনের নরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে এ সীমা বেঁধে দেওয়া হয়।

এ ছাড়া আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন, “দেশে এ মুহূর্তে কোনো সরকার নেই। আজ শপথ নিচ্ছে নতুন সরকার। এই সময়ে কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্যই এই সিদ্ধান্ত।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com