শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ ১৮মে শুক্রবার বিকেলে বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র রমজান মাসের ১ম রোজায় রোজাদারদের জন্য এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ ইফতার মাহফিলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ইফতার মাহফিলে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ, দিনাজপুর জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, দিনাজপুর বার কাউন্সিলের নেতৃবৃন্দ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দসহ বোচাগঞ্জ উপজেলার প্রায় ৩ হাজার মানুষ অংশ নেয়। ইফতার মাহফিল সুশৃংখল ভাবে স¤পন্ন হওয়ায় উপজেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী এবং ইফতার মাহফিলে অংশ গ্রহনকারী মুসুল্লিদের বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী।