শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

বোচাগঞ্জে ৫৩ লক্ষ টাকার বাজেট ঘোষনা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ বুধবার সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৩নং-মুর্শিদহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ এর সভাপতিত্বে ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট সভা করা হয়েছে।

উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের সচিব মোঃ আদিল আহমেদ, ইউপি সদস্য যথাক্রমে শরিফুল ইসলাম, মতিলাল, মনছুর আলী, রফিকুল ইসলাম, রনজিৎ সিংহ, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলমসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা শেষে আয় ব্যায় সমান রেখে আগামী ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য সর্বমোট ৫৩লক্ষ টাকার বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com