শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বোচাগঞ্জে সড়ক দূর্ঘটনায় পা হারানো প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিলেন উপজেলা চেয়ারম্যান

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ মানুষ মানুষের জন্য গত ৬ মাস পূর্বে বোচাগঞ্জ উপজেলার ৪নং-আটগাও ইউনিয়নের হাট মাধবপুরে এক সড়ক দূর্ঘটনায় অনাথ দাস (৩৫) পিতা মৃতঃ যোগেন দাস ডান পা হারিয়ে পঙ্গুত্ত বরণের মাধ্যমে মানবেতর জীবন যাপন করছিলেন। তার কষ্ট দেখে আজ ১৭ এপ্রিল মঙ্গলবার প্রতিবন্ধী অনাথ দাসকে ব্যাক্তি গত ভাবে একটি হস্ত হুইল চেয়ার উপহার দেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আমিনুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম উপস্থিত ছিলেন। উল্লেখ্য থাকে যে, ইতি পূর্বেও উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু বেশ কিছু প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com