শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচীর আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরে গৃহীত প্রকল্প/ বাস্তবায়নের নিমিত্ত গত ২২ জুলাই বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে নৃ-তাত্বিক আদিবাসী জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং নৃ-তাত্বিক আদিবাসী জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী প্রমুখ।