রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

বোচাগঞ্জে ভুমি অধিকার বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃঃ
সেতাবগঞ্জ পৌরসভা হলরুমে ২৪ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় বে-সরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) বোচাগঞ্জ দিনাজপুরের সহযোগিতায় জনসংগঠন উপজেলা ভুমিহীন সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা পর্যায়ে ভুমি অধিকার বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে। জনসংগঠন উপজেলা ভুমিহীন সমন্বয় কমিটি সভাপতি মানিক অধিকারীর সভাপতিত্বে এবং বিরল বোচাগঞ্জের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোশারফ হোসেন, সাধারন সম্পাদক শামসুল হক, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী সাজ্জাদ হোসেন, যুগ্ন সম্পাদক ফরিদ আহম্মেদ ফরিদ, সাংবাদিক জাহিদ হাসান ডলার প্রমুখ। সভায় ভুমিহীন আমিনুল হক, কালঠু মোহাম্মদ, সুকলাম টুডু, মানিক রায় খাস জমি বন্দোবস্ত পেতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। এছাড়াও সভায় রড়গাঁও গ্রামের ভূমিহীন বৃদ্ধ নাজির উদ্দীন বড়গাঁও মৌজার ১০১, ৯৬ ও ৯৭ দাগের ৩১ শতক জমি বন্দোবস্ত পাওয়ার পরও ভুমি দস্যুরা জমি দখল দিচ্ছে না একারনে তিনি ২০১৩ সালে দিনাজপুর কোর্টে মামলা দিয়ে কোট তার পক্ষে এক তরফা রায় দেয়। রায় থাকা সত্ত্বেও নাজির উদ্দীন ভুমি দস্যূদের কাছ থেকে উক্ত জমি উদ্ধার করতে পারছে না এ বিষয়ে তিনি সাংবাদকিদের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com