শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বোচাগঞ্জে বোরা চাল সংগ্রহ শুরু

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ শনিবার সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জহুরা অটোরাইস মিলের চাল সংগ্রহের মাধ্যমে ২০১৮ইং মৌসুমের বোরা চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

এসময় উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.এস.এম তৌহিদুল ইসলাম, সেতাবগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলমসহ মিল মালিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ থাকে যে, চলতি মৌসুমে এ উপজেলা থেকে প্রতি কেজি চাল ৩৮টাকা হিসেবে মোট ১৪ হাজার ১৫৩ মেট্রিক টন চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংগ্রহ অভিযান আগামী ৩১-০৮-২০১৮ ইং তারিখ পর্যন্ত চলবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com