শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

বোচাগঞ্জে বিশ্ব অটিজম দিবস উদযাপন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব অটিজম দিবস উদযাপন করা হয়েছে।

আজ সোমবার (২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা ক্যাম্পাস হতে সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহর প্রদক্ষিন শেষে সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কার্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নিলুফার ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আজাদ, উপজেলা নির্বাচন অফিসার এ,ট,এম সেলিম, সমাজসেবা অফিসের প্রতিনিধি মোঃ আব্দুল জলিল, বিদ্যালয়ের যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ শাহজাহান খোকন প্রমুখ। এসময় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পৃথিবীতে মানব সেবার উপরে আর কোন সেবা নেই। সেই মানব সেবার কাজটি বিনা স্বার্থে করে যাচ্ছে এই বিদ্যালয়ের শিক্ষক সহ কর্মকর্তারা। বক্তারা বলেন প্রতিবন্ধী শিশুরা পিতা মাতা কিংবা রাষ্ট্রের বোঝা নয়। একটু সহযোগিতা ও সহানুভূতি পেলে প্রতিবন্ধীরা দেশের সম্পদে পরিণত হবে এতে কোন সন্দেহ নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com