শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

বোচাগঞ্জে বাউল শিল্পী গোষ্ঠিকে একত্রিত করার উদ্যোগ শিল্পকলা একাডেমীর

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমী বোচাগঞ্জ উপজেলা শাখা ছড়িয়ে ছিটিয়ে থাকা বোচাগঞ্জের বাউল শিল্পীগোষ্ঠিকে একত্রিত করার মহতি উদ্যোগ গ্রহন করেছে। এ উপলক্ষ্যে গত সোমবার বিকেলে বোচাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে বাউল শিল্পীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোঃ শামীম আজাদ সরকার। সভায় বাউল শিল্পী গোষ্ঠির ফোরকান আলী প্রধান, যৌতিন চন্দ্র রায়, সুরেশ চন্দ্র রায়, গনেশ চন্দ্র রায়, ফনি ভুষন, চন্দনা রানী, খুরশেদ আলম, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সরল চন্দ্র রায়, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম ও হোসেন মাহমুদ সরকার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com