শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

বোচাগঞ্জে ধান ক্ষেত থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং- আটগাও ইউনিয়নের আলমপুর মৌজার বোরো ধানের ক্ষেত থেকে ২৫ এপ্রিল বুধবার সকালে অজ্ঞাত নামা এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। সুত্রে জানাগেছে, সকাল ৯টার সময় ধান ক্ষেতে আগাছা পরিস্কার করতে আসা জৈনক দুই মহিলা ধান ক্ষেতে লাশ দেখে এলাকাবাসীকে খবর দেয়। এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশের সুরত হাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। প্রত্যক্ষ দর্শিদের ধারনা মহিলা টিকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশটি ৬ থেকে ৭দিন পূর্বে হত্যাকারীরা ধান ক্ষেতে ফেলে রেখে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com