শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের আবাসন বিষয়ে মতবিনিময় সভা

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ বৃহস্পতিবার সেতাবগঞ্জ পৌরসভা সভাকক্ষে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রেমদীপ প্রকল্পের আয়োজনে দলিতও আদিবাসীদের আবাসন বিষয়ে সিভিল এ্যাডমিনিস্ট্রেশন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুগার মিলস কর্তৃপক্ষ, রেলওয়ে এবং পৌরসভার সাথে এক মতবিনিময় সভা করা হয়েছে।

এ মতবিনিময় সভায় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের প্রতিনিধি মোঃ শামীম আজাদ, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান দুলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন, পূজা উদযাপন পরিষদ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীরভদ্র রায়, কাউন্সিলর জাহাঙ্গীর আলম লিটন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আজিজুল হক চৌধুরী, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী সিরাজুস সালেকিন, টেকনিক্যাল অফিসার ল্যান্ড শাহ মোঃ আমিনুল হক, উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় পূজা উদযাপন পরিষদ বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান সচিব, পৌরসভার অন্যান্য কাউন্সিলর, ইউনিয়ন ভুমি কর্তকর্তা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা “দলিত ও আদিবাসীদের আবাসন সমস্যা এবং তাদের জীবনমান উন্নয়নের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com